ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১০, ১ আগস্ট ২০২০

রাজধানীতে দরজা ভেঙে মিললো স্বামী-স্ত্রীর মরদেহ 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঈদের আগের দিন শুক্রবার রাতে রাজধানীর বাড্ডায় সাতারকুলের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সাতারকুলের জিএম বাড়ি’র দোতলায় ভাড়া থাকতেন রফিকুল ইসলাম (২১) ও তার স্ত্রী জান্নাত  (১৯)।

শুক্রবার তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে বাড্ডা থানায় খবর দেন আশপাশের ভাড়াটিয়ারা। পরে পুলিশ এসে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা- তারা আত্মহত্যা করেছেন।

রফিকুল ইসলামের বাবা জালাল উদ্দিন জানান, দেড় বছর আগে জান্নাতের সঙ্গে রফিকুলের বিয়ে হয়। রফিকুল একটি পোশাক কারখানায় কাজ করতেন। বাড্ডা সাতারকুল ‘রহমতউল্লাহ গার্মেন্টস’র পেছনে একটি বাসায় ভাড়া থাকেন তারা। রাতে রফিকুলের রুম থেকে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না। পরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি জান্নাত ফ্যানের সঙ্গে ঝুলে আছে, আর আমার ছেলে বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। 

তাৎক্ষণিকভাবে রফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। স্বামী বিষপান ও স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে বাড্ডা থানা পুলিশ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়