ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৫, ১ আগস্ট ২০২০

কেন্দ্রীয় পুলিশ মসজিদে নামাজ আদায় করলেন আইজিপি

সংগৃহীত

সংগৃহীত

শনিবার (১ আগস্ট) সকাল ৮ টায় রাজারবাগে বাংলা‌দেশ প‌ু‌লিশ কেন্দ্রীয় মস‌জিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

নামাজ শেষে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসী তথা বাংলাদেশের জনগণকে রক্ষা করা এবং বন্যাদুর্গত মানুষের দুর্দশা লাঘবের জন্য মহান আল্লাহতায়ালার অনুগ্রহ ও রহমত কামনা করে বিশেষ মোনাজাত এবং দোয়া করা হয়। মোনাজাতে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

সামাজিক সুরক্ষা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ ঈদ জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্যসহ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়