ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩:০৩, ১ আগস্ট ২০২০
বঙ্গভবনে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি
করোনাভাইরাস মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেন বঙ্গভবনের দরবার হলে ঈদুল আযহার নামাজ পড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার বঙ্গভবনের দরবার হলে তার পরিবারের সদস্যবৃন্দ এবং কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঈদের নামাজ পড়েন তিনি। করোনাভাইরাস মহামারির মধ্যে গত ঈদুল ফিতরের নামাজও তিনি দরবার হলে পড়েছেন।
করোনাভাইরাস মহামারীর (কোভিড-১৯) কারণে জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সচরাচর যে ঈদের নামাজ হয়ে থাকে তা বাতিল করা হয়। খবর : বাসসের
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সকাল সাড়ে ৮টায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির জামাত পরিচালনা করেন।
নামাজ শেষে বাংলাদেশের শান্তি, অগ্রগতি এবং দেশের জনগণের পাশাপাশি মুসলিম উম্মাহর কল্যাণে মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























