নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৭, ১ আগস্ট ২০২০
দেশে দুই মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু
ফাইল ছবি
দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনা সংক্রমিত কোনো ব্যক্তির মৃত্যু হয়। সেই থেকে এখন পর্যন্ত ৩ হাজার ১৩২ জনের প্রাণ কেড়েছে করোনা নামক ভাইরাসটি।
গেল ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের প্রাণহানি ঘটেছে। যা গত দুই মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। অথচ দুদিন আগেই চব্বিশ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল ৪৮ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় সারা দেশ থেকে মাত্র ২১ জনের মৃত্যুর খবর এসেছে। এর আগে দেশে সর্বনিম্ন প্রাণহানির সংখ্যা ছিল ২৮ মে, ১৫ জন।
২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে মাত্র ৮ হাজার ৮০২টি, যা গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। টেস্ট কমায় সংক্রমণ শনাক্তও কমেছে, ২ হাজার ১৯৯ জন, যা ৩০ মে’র পর সবচেয়ে কম।
নতুন আক্রান্ত নিয়ে দেশে সরকারি হিসেবে মোট করোনারোগী দাঁড়িয়েছে ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন। এর মধ্যে ১ হাজার ১১৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জন।
সুস্থ ও মৃত্যু বাদ দিলে দেশে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ১ লাখের কিছু বেশি।
সবশেষ তথ্যানুযায়ী দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪.৯৮ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩ শতাংশ এবং সুস্থতার হার ৫৬.৮১ শতাংশ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























