ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৮, ২ আগস্ট ২০২০

ফিরলো ৮০০০ কোটি টাকা, বাড়লো মূল্য সূচকও

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদের আগের শেষ পাঁচ কার্যদিবসে টানা ঊর্ধ্বমুখি প্রবণতায় শেয়ারবাজারে আট হাজার কোটি টাকার ওপরে ফিরে এসেছে। গত সপ্তাহে একইসঙ্গে বেড়েছে সবকটি মূল্য সূচক। 

সেইসঙ্গে লেনদেনের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৪টির। আর ১২০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ৭৩২ কোটি টাকা; যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ১৭ হাজার ৫২৮ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ২০৪ কোটি টাকা। 

বাজার মূলধন বাড়ার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের পরিমাণ সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩৩ দশমিক ৪৯ পয়েন্ট। এর মাধ্যমে টানা ছয় সপ্তাহ সূচকটি বাড়ল। আগের পাঁচ সপ্তাহে ১১ দশমিক ৮৩ পয়েন্ট, ৭ দশমিক ৫৫ পয়েন্ট, ৭৪ দশমিক ৮৩ পয়েন্ট, ১৭ দশমিক ৪৫ পয়েন্ট এবং ৬ দশমিক ৭৩ পয়েন্ট বাড়ে সূচকটি।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি গত সপ্তাহে বেড়েছে ডিএসইর শরিয়াহ্ সূচক। শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত এ সূচকটি গত সপ্তাহে বেড়েছে ৩০ দশমিক শূন্য ৮ পয়েন্ট। এ সূচকটিও টানা ছয় সপ্তাহ বাড়ল। আগের পাঁচ সপ্তাহে এ সূচকটি দশমিক ৬১ পয়েন্ট, ৬ দশমিক ৮৫ পয়েন্ট, ১৬ দশমিক ৮৫ পয়েন্ট, ২ দশমিক ৬১ পয়েন্ট এবং দশমিক ৯৪ পয়েন্ট বাড়ে।

বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসইর আরেকটি সূচক ডিএসই-৩০। এ সূচকটি গত সপ্তাহে বেড়েছে ৪৬ দশমিক শূন্য ৫ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৫ দশমিক ৮৩ পয়েন্ট। তবে তার আগের সপ্তাহে দশমিক ৬১ পয়েন্ট কমে সূচকটি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়