নিজস্ব প্রতিবেদক
‘এখনই কোনো মন্তব্য করতে চাই না’
সংগৃহীত ছবি
কক্সবাজারের মেরিনড্রাইভে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমরা ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্টের পর জানা যাবে কী ঘটেছিল? এখনই কোনো মন্তব্য করতে চাই না।
রোববার স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসভবনে সাংবাদিকদের একথা বলেন।
কোনো পুলিশ কর্মকর্তাকে এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেই আলাপ আলোচনা চলছে। তবে সবকিছুই তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়ায় মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে সিনহা রাশেদ খান নামে সাবেক ওই সেনা কর্মকর্তা নিহত হন।
সম্প্রতি জঙ্গি হামলার আশঙ্কা, পল্লবী থানায় বিস্ফোরণের আইএস’র দায় স্বীকারের বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিদের স্লিপিং টিম রয়েছে। তবে তাদের নাশকতা ও হামলার দায় স্বীকারের বিষয়টি প্রচারণা। এগুলো তারা নিজেরাই করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন কিছু টের পেলে তাদের সেই বিষয়টিতে মনোযোগ দিতে হয়, এটা নিয়ম। তাই আইনশৃঙ্খলা বাহিনী সেটিকে অ্যাড্রেস করেছে।
ঈদে নিরাপদে দেশবাসী ঈদ উদযাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে শান্তিপূর্ণভাবে ও অত্যন্ত নিরাপদে দেশবাসী পবিত্র ঈদুল আজহা পালন করেছেন। ফেরিঘাটগুলোতে মানুষের চাপ ছিলো। পদ্মার স্রোত ও ভাঙনের কারণে আমরা মাওয়া ফেরিঘাট বন্ধ করতে বাধ্য হয়েছি। মানুষের নিরাপত্তার স্বার্থেই। দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























