ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ২ আগস্ট ২০২০
আপডেট: ১৪:৩৭, ২ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৮৬, মৃত্যু ২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮৮৬ জনকে শনাক্ত করা হয়েছে। সাথে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ২২ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৫ জন নারী।  

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন। নতুনদের নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ৩ হাজার ১৫৪ জন।  

রোববার (২ আগস্ট) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সকল তথ্য তুলে ধরেন। 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৫৮৬ জন কোভিড রোগী। নতুনদের নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা মোট ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।   

বুলেটিনে বলা হয়েছে, দেশের ৮২ টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৮৪ টি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়