নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:০১, ২ আগস্ট ২০২০
কমতে শুরু করেছে স্বাস্থ্যসেবা চেয়ে হটলাইনে কল
ফাইল ছবি
দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্য অধিদফতর হটলাইন সেবা চালু করে। সেই থেকে হটলাইন নম্বরে করোনার পাশাপাশি অন্যান্য রোগীরাও ফোন করতে থাকে চিকিৎসা চেয়ে।
করোনা শুরুর অল্প কয়েক দিনের মধ্যে এসব হটলাইন নম্বরে ফোনকল প্রতিদিন এক লাখের উপরে চলে যায়। এরপর তা বাড়তে বাড়তে দুই লাখের উপরে চলে যায় প্রতিদিন ফোনকল। সাম্প্রতিক সময়ে এসব নম্বরে কল সংখ্যা কমতে শুরু করেছে। যা গত ২৪ ঘণ্টায় ৫০ হাজারের নিচে চলে এসেছে।
রোববার (২ আগস্ট) দুপুরে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সেখানে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হটলাইনে ফোনকল গ্রহণ করা হয়েছে ৪৯ হাজার ৮৪০টি। এর মধ্যে স্বাস্থ্য বাতায়নে গ্রহণ করা হয়েছে সাত হাজার ৪৩২টি, ৩৩৩ হটলাইনে গ্রহণ করা হয়েছে ৪২ হাজার ১৩৩টি এবং আইইডিসিআরের হটলাইনে গ্রহণ করা হয়েছে ২৭৮টি কল।’
গত ২৪ ঘণ্টায় টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন ৪৩২ জন এবং এ পর্যন্ত করোনা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন এক লাখ ৫৪ হাজার ১৯৯ জন বলেও জানান নাসিমা সুলতানা।
করোনা সংক্রমণের পর দেশের চিকিৎসাব্যবস্থা ধসে পড়ে। ফলে করোনার পাশাপাশি অন্য রোগীরাও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে পড়ে। তাই হটলাইনের মাধ্যমে দেশের রোগীদের সেবা দিতে হটলাইন নম্বর চালু রাখা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























