নিজস্ব প্রতিবেদক
দেশের আট জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির পূর্বাভাস
ফাইল ছবি
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর ও ঢাকা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
অন্যদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। সাথে ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিও স্থিতিশীল থাকতে পারে।
রোববার (২ আগস্ট) দুপুরে এ তথ্য জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা আরও বলছে, যমুনা নদীর পানি বাড়ছে। তবে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমা শুরু করতে পারে। ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল আছে। গঙ্গা-পদ্মা নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত কমতে পারে।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলের উজান মেঘনা অববাহিকার প্রধান নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজধানীর আশপাশের নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
পর্যবেক্ষণাধীন ১০১টি পানি স্টেশনের মধ্যে ৩৪টির পানি বাড়ছে, ৬৬টির কমছে ও অপরিবর্তিত রয়েছে একটির। বন্যা আক্রান্ত ১৭টি জেলা। বিপদসীমার উপরে রয়েছে ১৯টি নদীর পানি এবং ২৭টি স্টেশনে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























