ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৭, ২ আগস্ট ২০২০

বাংলাদেশকে প্রায় দুই হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

করোনা মহামারী পরবর্তী সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে এক হাজার ৭১৭ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। রোববার (২ আগস্ট) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে জানানো হয়, গত ৩১ জুলাই বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড এই ঋণ অনুমোদন করেছে।

ঢাকা অফিস জানিয়েছে, মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস প্রজেক্টের আওতায় এই ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। পাঁচ বছর পর থেকে এই ঋণ পরবর্তী ৩০ বছরে পরিশোধ করতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের রায় ৮০ শতাংশ মানুষ গ্রামে বাস করে, যাদের জীবন-জীবিকা, খাদ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের শিকার ও হুমকির মুখে।

জানা গেছে, ৪৫ লাখ পরিবারের জন্য পাঁচ লাখ ৩৫ হাজার ৫০০ টন খাদ্যশস্য মজুদ করতে বাংলাদেশ সরকারকে দেওয়া এক হাজার ৭১৭ কোটি (২০২ মিলিয়ন মার্কিন ডলার) টাকার এই ঋণ ব্যবহার করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়