নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:১৬, ৩ আগস্ট ২০২০
৩ রুট ছাড়া ১৫ আগস্ট পর্যন্ত বিমানের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
ফাইল ছবি
দুবাই, আবুধাবি ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বিমান বাংলাদেশের বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট ১৫ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটের ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এই তথ্য জানানো হয়েছে।
পাশাপাশি কুয়েত সরকারের নিষেধাজ্ঞা থাকার কারণে ঢাকা-কুয়েত-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর ১৬ জুন থেকে ঢাকা থেকে লন্ডন রুটে এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয় বেবিচক।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























