ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ৩ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৩৫৬, মৃত্যু ৩০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১,৩৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। সাথে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৩০ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫জন পুরুষ এবং ৫ জন নারী।    

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ১০২ জন। নতুনদের নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ৩ হাজার ১৮৪ জন।

সোমবার (৩ আগস্ট) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সকল তথ্য তুলে ধরেন। 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১,০৬৬ জন কোভিড রোগী। নতুনদের নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা মোট ১ লাখ ৩৭ হাজার ৯০৫জন।    

বুলেটিনে বলা হয়েছে, দেশের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ২৪৯টি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়