নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৫৭, ৩ আগস্ট ২০২০
বাংলাদেশসহ ৪ দেশের জাপান প্রবেশে কড়াকড়ি বাড়লো
ফাইল ছবি
বাংলাদেশসহ মোট চারটি দেশ থেকে জাপানে পুনঃপ্রবেশের জন্য কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেটের পাশাপাশি দূতাবাসের বিশেষ অনুমতিপত্রও লাগবে। সামনের শুক্রবার থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে উদ্ধৃত করে সোমবার জাপান টাইমস জানিয়েছে, বাংলাদেশ বাদে বাকি তিনটি দেশ পাকিস্তান, ফিলিপাইনস এবং পেরু। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জাপান সরকার মনে করছে এই দেশগুলোতে সংক্রমণের হার বাড়ছে।
নতুন নির্দেশনা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু জাপান সরকার বলছে, বিমানবন্দরে এই দেশগুলো থেকে ফেরা যাত্রীদের মধ্যে কভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা বাড়তে থাকায় আগেভাগে নির্দেশনাটি কার্যকর করা হচ্ছে।
ভ্রমণ নিষেধাজ্ঞার আগে জাপান থেকে এই চার দেশে যাওয়া মানুষেরা নতুন করে দেশটিতে ঢুকতে চাইলে বিমানে ওঠার ৭২ ঘণ্টার ভেতরে করা পিসিআর টেস্টের ফলাফল দেখাতে হবে। পাশাপাশি যে ছাড়পত্র দেখাতে হবে সেটি দূতাবাস কিংবা কনস্যুলার অফিস থেকে নেয়া যাবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























