ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ৩ আগস্ট ২০২০
আপডেট: ১৬:১৪, ৩ আগস্ট ২০২০

বাংলাদেশের বন্যাকবলিতদের কোটি টাকা দিচ্ছে ইইউ

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক অসহায় মানুষ। এমন পরিস্থিতিতে সেসকল মানুষদের জন্য প্রায় এক কোটি টাকার তহবিল দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (৩ আগস্ট) ইইউ জানিয়েছে জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং টাঙ্গাইল অঞ্চলের ২৫ হাজার মানুষ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে সরাসরি এই টাকা থেকে সাহায্য পাবেন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হিসাবে, দেশের বিভিন্ন নদ-নদীর ১০১টি পয়েন্টের মধ্যে ৪৯টি পয়েন্টে পানি বাড়ছে। আর বিপদসীমার ওপর দিয়ে যাচ্ছে ১৬টি পয়েন্টে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি সর্বোচ্চ বিপদসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে গত মাসের শুরুতে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়