ডেস্ক প্রতিবেদক:
আপডেট: ১৭:২৬, ৩ আগস্ট ২০২০
বাড়ানো হয়েছে হাটবাজার ও শপিং মল খোলা রাখার সময়
দেশে করোনা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় ৩১ আগস্ট পর্যন্ত চলমান স্বাস্থ্যবিধি মেনে অফিস চালানোর আদেশ দিয়েছে সরকার। একই আদেশ সাধারণ মানুষের জন্যও দেওয়া হয়েছে। তবে হাটবাজার, দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় আগের সময় থেকে এক ঘণ্টা বাড়িয়ে রাত আটটা পর্যন্ত করা হয়েছে।
সোমবার (৩ আগষ্ট) বিধিনিষেধের বিষয়ে এ আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ বিস্তার রোধ ও পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে দেশের সার্বিক কার্যাবলি ও জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ ৩ আগস্ট পর্যন্ত এই বিধিনিষেধ ছিল।
নতুন আদেশ অনুযায়ী, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ির বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেও সব সময় মাস্ক পরা, পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ আদেশ না মানলে আইন অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি–বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা ও সেবা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ, অসুস্থ কর্মচারী ও সন্তানসম্ভবা নারীদের কর্মস্থলে আসতে হবে না। এ ছাড়া গণপরিবহনসহ সব ধরনের যানবাহন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে।
আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণকালীন সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও অনুষ্ঠান বন্ধ থাকবে। ভার্চ্যুয়াল উপস্থিতিতে অনুষ্ঠান আয়োজনে অগ্রাধিকার দিতে হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























