ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১১:২২, ৪ আগস্ট ২০২০

করোনায় সাংসদ এটিএম আলমগীরের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত সাবেক সাংসদ ও জাতীয় পার্টি নেতা মুক্তিযোদ্ধা এটিএম আলমগীর মারা গেছেন। 

সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই সংসদ সদস্যের ছোট ভাই মনোহরগঞ্জ উপজেলার কামাল হোসেন বুলু।

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন এটিএম আলমগীর। অবস্থার অবনতি হলে তাকে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। 

আইনিউজ/টিএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়