ঢাকা
হাতিরঝিলের কাঁঠাল গাছে ঝুলন্ত মরদেহ
রাজধানীর হাতিরঝিলে রাস্তার পাশের একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পানির ট্যাংকি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার সেলিম শাহরিয়ার ঘটনাস্থল থেকে সময়নিউজকে জানান, খবর পেয়ে তারা হাতিরঝিলে এসে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় একজনের মরদেহ উদ্ধার করেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। এটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত বলা যাবে বলেও জানান এসআই সেলিম।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























