নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:১৬, ৪ আগস্ট ২০২০
করোনা কাড়ল মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের প্রাণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধে পটুয়াখালী-গলাচিপা সাব সেক্টরের ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান শওকত।
সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাসদ জানায়, জাসদ নেতা শওকত গত ১৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের করোনা ইউনিট-২-এ ভর্তি হন।
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন হাবিবুর রহমান। একাত্তরের ৩ জুন ‘বিলোনিয়া ব্রিজ’ ঐতিহাসিক যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি পরবর্তীতে প্রশিক্ষণ নিয়ে ২ নম্বর সেক্টরে যুদ্ধ শুরু করেন। এরপর তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর কাছে নিজের এলাকায় যুদ্ধ করার অনুমতি চান।
পরে ওসমানীর নির্দেশে ৯ নম্বর সেক্টরের পটুয়াখালী-গলাচিপা সাব-সেক্টরের ডেপুটি কমান্ডারের দায়িত্ব পান। একাত্তরের ১৮ নভেম্বর সাগরপারের যুদ্ধখ্যাত পানপট্টি সম্মুখযুদ্ধসহ পটুয়াখালী হানাদারমুক্ত করার যুদ্ধে দুঃসাহসী ও বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন।
হাবিবুর রহমান শওকত ১৯৭২ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই জাসদের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পটুয়াখালী জেলা জাসদের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























