ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৮, ৪ আগস্ট ২০২০
আপডেট: ১৭:২০, ৪ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৯১৮, মৃত্যু ৫০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১,৯১৮ জনকে শনাক্ত করা হয়েছে। সাথে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৫০ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী।    

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ২০ জন। নতুনদের নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ৩ হাজার ২৩৪ জন।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সকল তথ্য তুলে ধরেন। 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১,৯৫৫ জন কোভিড রোগী। নতুনদের নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা মোট ১ লাখ ৩৯ হাজার ৮৬০জন।

বুলেটিনে বলা হয়েছে, দেশের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৭১২ টি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়