ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৫, ৫ আগস্ট ২০২০

কক্সবাজারে সেনাপ্রধান ও আইজিপি

সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় কক্সবাজারে পৌঁছেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও আইজিপি ড. বেনজীর আহমেদ। বুধবার দুপুর পৌনে ১টার দিকে একটি বিশেষ হেলিকপ্টারে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

বর্তমানে তারা সৈকতের বালিয়াড়ি লাগোয়া সেনাকল্যাণ ট্রাস্টের রেস্ট হাউস ‘জল তরঙ্গে’ অবস্থান করছেন। সেনাপ্রধান ও আইজিপির সঙ্গে রেস্ট হাউসে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, চট্টগ্রাম বিভাগের ডিআইজি গোলাম মো. ফারুক, এডিশনাল ডিআইজি জাকির হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সেখানে দুই বাহিনীর কর্মকর্তারা নিজেদের মাঝে বৈঠক করছেন। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানানো হয়েছে। এরপর মেজর সিনহার হত্যাকাণ্ড স্থলে যাওয়ার কথা রয়েছে তাদের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়