ঢাকা
মেজর হত্যার যথাযথ তদন্ত ও বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর
শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হন। তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) এজেন্ট হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেকনাফের মেরিন ড্রাইভ রোডে ঘটনাস্থলে দায়িত্বে থাকা চেক-পোস্ট ইনচার্জসহ ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এই হত্যাকান্ডের তদন্ত করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার জন্য দায়ী ব্যক্তিদের যথাযথ তদন্তের পর বিচারের সম্মুখীন করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী রাশেদের পরিবারকে হত্যার যথাযথ তদন্ত এবং দায়ি ব্যক্তিদের (হত্যার জন্য) বিচারের আশ্বাস দিয়েছেন।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী রাশেদের মাকে সান্ত্বনা জানান এবং তার পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন। রাশেদের মা তার পরিবার সম্পর্কে খোঁজ নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























