নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:১২, ৬ আগস্ট ২০২০
ইতালিকে টপকে তালিকার ১৫তম স্থানে বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনে। এতে আক্রান্তের দিক থেকে ইতালিকে ছাড়িয়ে গেল বাংলাদেশ।
বর্তমানে আক্রান্ত এবং মৃতের তালিকায় ১৫ তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে ২ লাখ ৪৮ হাজার ৮০৩ জন করোনা শনাক্ত নিয়ে ১৬তম স্থানে নেমে গেছে ইতালি। ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ হাজার ১৪১ জন।
এদিকে ২৪ ঘণ্টায় দেশে নতুন ৩৯ জনসহ মোট ৩ হাজার ৩০৬ জনের প্রাণহানি ঘটেছে। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন আরও ২,০৭৪ জন কোভিড রোগী। নতুনদের নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা মোট ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৯৭৭ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ লাখ ১১ হাজার ৬২২ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৩৯ লাখ ২৫ হাজার ৩৫৪ জন।
চীনের উহান থেকে করোনার প্রাদুর্ভাব শুরু হয়। এরপর ইউরোপে তাণ্ডব চালায় প্রাণঘাতী এ ভাইরাস। তবে এখন ভাইরাসটির সংক্রমণের কেন্দ্র দক্ষিণ এশিয়া ও লাতিন আমেরিকায়। যদিও আক্রান্ত ও মৃত্যুতে দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৭৩ হাজার ৭৪১। দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৭ জনের।
আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল। সেখানে এখন মোট আক্রান্ত ২৮ লাখ ৬২ হাজার৭৬১। দেশটিতে করোনায় মৃত্যু প্রায় এক লাখের কাছাকাছি।
করোনা রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে ১৯ লাখ ৬৭ হাজার ৭০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪০ হাজার ৭৭২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে আছে রাশিয়া। সেখানে ৮ লাখ ৭১ হাজার ৮৯৪ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৬০৬ জন।
তালিকায় পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা৫ লাখ ২৯ হাজার ৮৭৭ জন। মারা গেছেন ৯ হাজার ২৯৮ জন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























