ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২:৫৮, ৭ আগস্ট ২০২০
কাশিমপুর কারাগারে ‘খোঁজ মিলছে না’ এক কয়েদির
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে এক বন্দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে ওই কয়েদি নিখোঁজ রয়েছেন।
অনেক খোজাঁখুজির পরও শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্দিকে কারাগারের ভেতরে কোথাও খুঁজে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারাগারের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছন।
নিখোঁজ ওই কয়েদি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি। তার নাম আবু বকর সিদ্দিক। বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরে।
কারাগারের এক কর্মকর্তা জানান, আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করে আদালত।
কারা কর্তৃপক্ষের ধারণা কারাগারটি বড় হওয়ায় কারাগারের কোথাও আবু বকর সিদ্দিক লুকিয়ে থাকতে পারেন।
এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করে ছিলেন। তখন তিনি সেল এলাকায় সেফটি ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন। পরদিন তাকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল।
এবারও তেমনটি ঘটে থাকতে পারে। কারাগারের সর্বত্র তাকে খোঁজা হচ্ছে। তবে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























