নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:২১, ৭ আগস্ট ২০২০
পর্বতারোহী-সাইক্লিস্ট রেশমা প্রাইভেটকার চাপায় নিহত
রাজধানীতে প্রাইভেটকার চাপায় মারা গেছেন পর্বতারোহী ও সাইক্লিস্ট রেশমা রত্না (৩৩)। সাইকেলিং করার সময় সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে এ ঘটনাটি ঘটে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে লেকরোড দিয়ে সাইকেলিং করার সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেন।
এসআই ইব্রাহিম বলেন, ‘আমরা খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। তার পরিবারও এখানে এসেছে। শুনেছি একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়েছে। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে এই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সাইক্লিস্ট সাবিনা ইয়াসমীন মাধবী জানান, রেশমা রত্না পর্বতারোহী, দৌড়বিদ এবং সাইক্লিস্ট ছিলেন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেন।
রেশমার সাইকেলটি পেছন থেকে দুমড়ে-মুচড়ে গেছে। সেটি ঘটনাস্থল থেকে পুলিশ জব্দ করেছে।
লেখক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার আলমগীর শাহরিয়ার বলেন, ‘বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্রের সদস্য ছিলেন রত্না। সে পর্বতারোহী, সাইক্লিস্ট ও উদ্যমী এক তরুণী ছিল। বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরিতে, আলোর ইশকুলের কর্মসূচি, পাঠচক্রসহ নানা উদ্যোগে তাকে খুব উৎসাহ নিয়ে অংশগ্রহণ করতে দেখতাম। তাঁর এই অকাল মৃত্যু বড় শোকের।’
আইনিউজ/এইচকে
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























