ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৭, ৭ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৮৫১, মৃত্যু ২৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ২৭ জনের প্রাণহানি ঘটেছে। যাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৩  জন নারী। একই সময়ে নতুন ২,৮৫১ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।   

নতুন শনাক্তদের নিয়ে দেশে বর্তমানে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। অন্যদিকে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৩৩ জনে।  

শুক্রবার (৭ আগস্ট) বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ সকল তথ্য জানানো হয়েছে। এ সময় বলা হয়েছে, করোনা শনাক্তে দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৯ টি।  

আক্রান্ত এবং মৃতের পাশাপাশি ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১,৭৬০ জন কোভিড রোগী। নতুনদের নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা মোট ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।    

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়