নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরীতে আইসিইউতে ভর্তি ১৯২ করোনা রোগী
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আইসিইউতে ভর্তি রয়েছেন ১১৫ জন। অন্যদিকে ঢাকা মহানগরীতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন ১৯২ রোগী।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় ভর্তি রয়েছেন দুই হাজার ৮২ রোগী এবং আইসিইউতে রয়েছেন ১৯২ জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় ভর্তি রয়েছেন ২২১ রোগী, আইসিইউতে রয়েছেন ২১ জন। দেশের অন্যান্য হাসপাতালের সাধারণ শয্যায় ভর্তি রয়েছেন এক হাজার ৬৫৫ রোগী এবং আইসিইউতে রয়েছেন ৯৪ জন।
নাসিমা সুলতানা আরও বলেন, সারাদেশে সবমিলে হাসপাতালের সাধারণ শয্যা সংখ্যা ১৫ হাজার ২৪৮, রোগী ভর্তি রয়েছেন তিন হাজার ৯৫৯ এবং শয্যা খালি আছে ১১ হাজার ২৮৯টি। সারাদেশে আইসিইউ শয্যা সংখ্যা ৫৩৯টি, ভর্তি রয়েছেন ৩০৮ রোগী এবং খালি আছে ২৩১টি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























