নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৪৮, ৮ আগস্ট ২০২০
বঙ্গমাতার জন্মদিনে ১৩০০ নারী পেল প্রধানমন্ত্রীর উপহার
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উদযাপনের অংশ হিসেবে ১ হাজার ৩০০ দুস্থ নারীকে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’ এর মাধ্যমে ২০০০ টাকা করে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার(৮ আগস্ট) সকালে গণভবনে এক অনুষ্ঠান থেকে ৬৪ জেলার এ সকল নারীদেরকে উপহারের অর্থ দেন প্রধানমন্ত্রী। অনুদানের টাকা পাঠানোর ক্ষেত্রে পুরো খরচ বহন করেছে দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’।
এক্ষেত্রে প্রতি দুস্থ নারী তাদের প্রাপ্ত ২০০০ টাকা ক্যাশ আউট করার চার্জ হিসেবে অতিরিক্ত ৩৫ টাকা করে নিজেদের ‘নগদ’ অ্যাকাউন্টে পেয়েছেন। বাড়তি এই খরচও বহন করেছে ‘নগদ’।
দুস্থ নারীর সংখ্যা নির্ধারণ এবং বাছাইয়ের পুরো কাজ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা। বঙ্গমাতার জন্মদিনের এমন একটি মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে গোটা ‘নগদ’ পরিবার গর্বিত বলে জানান, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক।
উপহার প্রদানের অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপিসহ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, করোনার কারণে কাজ হারানো ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে আর্থিক অনুদান দেন প্রধানমন্ত্রী; যার মধ্যে ১৭ লাখ পরিবারকেই ‘নগদ’ এর মাধ্যমে অনুদানের অর্থ প্রেরণ করা হয়। সেখানেও ক্যাশ আউট খরচের বড় একটি অংশ ‘নগদ’ বহন করে।
তাছাড়া করোনার মতো এমন মহামারির সময়েও যাতে দেশে ব্যবসা-বাণিজ্য তুলনামূলক কম খরচে চলতে পারে সেজন্য ‘নগদ’ পাঁচ ধরনের ব্যবসায়ীদের ক্যাশ-আউট চার্জ হাজারে মাত্র ছয় টাকা নির্ধারণ করেছে যা, বাজারে প্রচলিত অন্যান্য অপারেটরের খরচের এক তৃতীয়াংশের চেয়েও কম।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























