নিজস্ব প্রতিবেদক
ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
চীনের দেওয়া পণ্যের শুল্কমুক্ত সুবিধা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো বিতর্ক তৈরি হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আর চীনের সঙ্গে অর্থনৈতিক।
শনিবার(৮ আগস্ট) সকালে মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্স এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে ভারত এবং পাকিস্তান দুটি দেশই অন্য দেশের সঙ্গে যৌথভাবে গবেষণামূলক কাজ শুরু করেছে। সেখানে আমরা কারও সঙ্গে কাজ শুরু করতে পারলাম না এটা দুঃখজনক। আমরা ভ্যাকসিন পেতে টাকা দিয়ে রেখেছি।’
তিনি বলেন, চীন বাংলাদেশকে ভ্যাকসিন দেবে। চীন ৮ হাজারের বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা বাংলাদেশকে দিয়েছে। এটা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো বিতর্ক তৈরি হয়নি। এটাকে নিয়ে কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সমুদ্র, সীমান্ত, নিরাপত্তাসহ আমাদের বড় ধরনের সব সমস্যা দূর হয়েছে। ছোট কিছু সমস্যা ঝুলে আছে। ঠিক হয়ে যাবে।
‘মনে রাখবেন ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। আর চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক’ যোগ করেন তিনি।
মোমেন বলেন, ‘ভারত-চীনের গণ্ডগোল এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আগামী বছর আমরা ভারতকে নিয়ে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব করবো। কেননা আমাদের বিজয় মানে ভারতের বিজয়। আবার ভারতের বিজয় মানে আমাদের বিজয়।’
এর আগে শুক্রবার রাত ৯টায় পররাষ্ট্রমন্ত্রী মেহেরপুর সার্কিট হাউস পৌঁছালে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান তাকে ফুল দিয়ে বরণ করেন। শনিবার সকালে তিনি মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























