নিজস্ব প্রতিবেদক
দেশের ১২ জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির পূর্বাভাস
ফাইল ছবি
আগামী ২৪ ঘণ্টায় ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলসহ দেশের ১২টি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে শনিবার (৮ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এসব জেলা হচ্ছে- সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর,মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরিয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা -পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকার আশেপাশের নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঢাকা সিটি সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
দেশের ১০১টি পর্যবেক্ষনাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি ১৯ টি এবং হ্রাস ৭৯ টির এবং অপরিবর্তিত ৩টি। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১২টি। বিপদসীমার ওপরে নদীর সংখ্যা ১২, বিপদসীমার ওপর স্টেশনের সংখ্যা ১৬টি।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, সুনামগঞ্জ ১০০ মিলিমিটার, মনু রেলওয়ে ব্রিজ ৫৩ মিলিমিটার ও ছাতক ৫০ মিলিমিটার।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























