ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ৯ আগস্ট ২০২০

হাসপাতালে অভিযান হয় না, অনুসন্ধান হয়

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছে, ‘হাসপাতালে অভিযান হয় না, অভিযান হয় চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। হাসপাতালে অনিয়ম অনুসন্ধান করা হয়। কোনো অভিযান বন্ধ হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে যৌথভাবে এ অনিয়ম দেখা হবে।’

রোববার(৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোগীর সংখ্যা ও মৃত্যুর হার কমেছে। রোগী যদি না কমে তাহলে হাসপাতালে ৬০-৭০ ভাগ সিট খালি থাকত না। এটাই প্রমাণ করে দেশে করোনা রোগীর সংখ্যা কমেছে।’  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানুষ এখন বাসায় বসে বেশি চিকিৎসা নিচ্ছে। মানুষের মধ্যে কনফিডেন্ট তৈরি হয়েছে। দেশে ৪-৫ হাজার ডাক্তার টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন। মুমূর্ষু বা ক্রিটিকেল রোগী ছাড়া হাসপাতালে কেউ ভর্তি হয় না।’

দেশে এখন টেস্টে সংখ্যা কমছে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘মানুষ বাসায় চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছে ফলে টেস্ট করার সংখ্যাও কমছে। এ ছাড়া, বন্যা, মানুষের মধ্যে টেস্ট করার অনীহা এবং বাসায় থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাওয়ার কারণে টেস্ট সংখ্যা কমছে।’

আগের চেয়ে ল্যাবের সংখ্যা বাড়লেও করোনার নমুনা পরীক্ষারগার কমলেও করোনা পরীক্ষার কিটের কোনো সংকট নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘এখন করোনা থেকে সুস্থ হওয়ার হারও বেশি। আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার প্রায় ৬০ শতাংশ। এখনও অনেক জেলায় কোনো মৃত্যু নেই এবং সংক্রমণ সংখ্যাও অনেক কম। সব বিষয়ে বিচার বিশ্লেষন করলেই এটা বলাই যায় যে বাংলাদেশে করোনা রোগী ও মৃত্যু সংখ্যা কমছে।’ 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়