ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭, ৯ আগস্ট ২০২০

শান্তিরক্ষা মিশনে লেবানন যাচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের জন্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ রোববার লেবাননের উদ্দেশে চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করেছে।

এ সময় চট্টগ্রাম নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মাহবুব-উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

এ সময় নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, জাতিসংঘের আওতায় মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের অধীনে ভূমধ্যসাগরে ইউনাইটেড নেশন ইনট্রিম ফোর্স ইন লেবানন (ইউএনআইএফআইএল) বর্তমানে বানৌজা বিজয় দায়িত্বরত রয়েছে। জাহাজটি ২ বছর ৮ মাস সফলভাবে দায়িত্ব পালন শেষে বানৌজা সংগ্রামকে দায়িত্ব হস্তান্তর করবে।

নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রামের অধিনায়ক ক্যাপ্টেন ফয়সাল মোহাম্মদ আরিফুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে সর্বমোট ১৫ কর্মকর্তা এবং ৯৫ জন নাবিক শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননের উদ্দেশে গমন করেন।

বানৌজা বিজয়কে প্রতিস্থাপনের উদ্দেশ্যে গত ১৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সের মাধ্যমে বানৌজা সংগ্রামকে কমিশনিং করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়