নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১, ১০ আগস্ট ২০২০
সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজধানীতে
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত প্রায় ২ লাখ ৬০ হাজারের কাছাকাছি। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৩ হাজার ৪০০ জন।
এখন পর্যন্ত দেশে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়। আর জেলা হিসেবে ঢাকা জেলায়। সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে মেহেরপুরে।
বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বরাত দিয়ে বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।
আইইডিসিআরে তথ্য অনুযায়ী, শুধু ঢাকা জেলাতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ঢাকা মহানগরীতে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার মানুষ।
এরপর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের বাসিন্দারা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার মানুষ। আক্রান্তের তালিকায় এরপরে রয়েছে- নারায়ণগঞ্জ ( ৬,০৩৩ জন), কুমিল্লা (৫,৮২৩ জন) ফরিদপুর (৫,২৮৮ জন)।
করোনাভাইরাসে সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন মেহেরপুর জেলার বাসিন্দারা। এখন পর্যন্ত এই জেলায় আক্রান্ত হয়েছেন ২৪৬ জন।
আক্রান্তের কম সংখ্যার দিক থেকে এরপরে রয়েছে পঞ্চগড়ের অবস্থান। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৩৪৫ জন। আর লালমনিরহাটে আক্রান্ত হয়েছেন ৪১৯ জন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























