ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১:১১, ১০ আগস্ট ২০২০
করোনা রোগী শনাক্তের সংখ্যা ২ কোটি ছাড়াল
বিশ্বব্যাপী দুই কোটির বেশি মানুষ নভেল করোনাভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী সোমবার সকাল আটটা পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২২ হাজার ২৬৫ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৭৯৯ জন। বিপরীতে মারা গেছেন ৭ লাখ ৩৩ হাজার ৯৭১ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৬১৭ জন। সুস্থ ২৬ লাখ ৬৪ হাজার ৭০১ জন।
ব্রাজিলে ১ লাখ ১ হাজার ১৩৬ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২ জন। সুস্থ ২১ লাখ ১৮ হাজার ৪৬০ জন।
২১০ মিলিয়ন মানুষের দেশটিতে মে মাসের শেষ দিক থেকে গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ২২ লাখ ১৪ হাজার ১৩৭ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৪৪ হাজার ৪৬৬ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ৮৭ হাজার ৫৩৬ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজার ৯৩১ জন।
পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৫ লাখ ৫৯ হাজার ৮৫৯ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ১০ হাজার ৪০৮ জন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























