ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ১০ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৯০৭, মৃত্যু ৩৯

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৪৩৮ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন।   

সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন।গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়