ঢাকা
প্রকাশিত: ১৪:৪০, ১০ আগস্ট ২০২০
ধামরাইয়ে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
ঢাকার ধামরাইয়ে গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে শ্রীরামপুর এলাকার ওই কারখানার চতুর্থ তলায় আগুন লাগে। মুর্হুতেই তা পঞ্চম তলার ফেব্রিক্সের স্টোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করার জন্য কারখানার সামনে জড়ো হয়েছেন। আগুন লাগার কারণে শ্রমিকদের একদিনের জন্য ছুটি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার হুমায়ূন কবির জানান, কারখানার সাততলা ভবনের পাঁচতলার কাটিং সেকশনে আগুন লাগে। সেখানে নিট ফেব্রিক্স, কাটিং টেবিল, সুইং মেশিন, ইলেকট্রিকওয়ার পুড়ে গেছে। ভবনের পলেস্তারা খসে পড়েছে। ভবনটি আপাতত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ঢাকা সদর দপ্তরের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, একটি কমিটির মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























