ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

প্রকাশিত: ১৬:২৭, ১০ আগস্ট ২০২০
আপডেট: ২০:০৩, ১০ আগস্ট ২০২০

সিনহার মৃত্যু: তদন্তে আরো সময় চাইলো কমিটি

ফাইল ছবি

ফাইল ছবি

টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহার মৃত্যুর ঘটনা তদন্তের জন্য আরো সাতদিন সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। সোমবার দুপুরে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১ আগস্ট সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর দু’দিন পর ৩ আগস্ট তদন্ত কমিটি পুনর্গঠন করে মন্ত্রণালয়। এদিন পরিবর্তন করা হয় কমিটির আহ্বায়ককে। 

কমিটির নতুন আহ্বায়ক করা হয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম বিভাগ) ও যুগ্ম সচিব মিজানুর রহমানকে। এছাড়াও তিনজনের কমিটিকে শক্তিশালী করতে আরো এক সদস্য বাড়ানো হয়। 

আগের ৩ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলিকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়। বাকি দুই সদস্যদের জায়গায় ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডারের একজন প্রতিনিধি ও উপপুলিশ মহাপরিদর্শকের (চট্টগ্রাম রেঞ্জ) প্রতিনিধি রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, ঘটনার বিষয়ে কমিটি সরেজমিনে তদন্ত করে ঘটনার কারণ, উৎস অনুসন্ধান করবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে মতামত দেবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়