নিজস্ব প্রতিবেদক
জাতীয় শোক দিবস: দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে আইন মন্ত্রণালয়
ফাইল ছবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
সোমবার আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীতে আইন মন্ত্রণালয়ের কর্মসূচির মধ্যে রয়েছে—বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ১৫ আগস্ট দুপুরে তেজগাঁও শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন এবং ১৬ আগস্ট বিকেলে ভার্চুয়াল আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
সব জেলায় জজশিপ এবং সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে জাতীয় শোক দিবস পালনের জন্য আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনার মধ্যে রয়েছে— (১) ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে শোকসভা আয়োজন, (২) স্থানীয় একটি এতিমখানায় শিশুদের মাঝে খাবার পরিবেশন এবং (৩) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ তাদের পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করতে হবে।
এসব কর্মসূচি পালনের জন্য আইন ও বিচার বিভাগ থেকে সব জেলায় চিঠি পাঠানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ আগস্ট আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সভা সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























