ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৫, ১০ আগস্ট ২০২০

স্পর্শকাতর তথ্য দিয়েছেন শিপ্রা দেবনাথ: র‍্যাব

টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের নিহত হওয়ার ঘটনায় শিপ্রা দেবনাথ তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ‘স্পর্শকাতর তথ্য’ দিয়েছেন বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১০ আগস্ট) রাজধানীতে র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন বাহিনীটির পরিচালক (আইন ও মিডিয়া) লে. কর্ণেল আশিক বিল্লাহ। তবে সেই স্পর্শকাতর তথ্যের  ব্যাপারে আর কিছু জানাননি তিনি। 

তিনি বলেন, ‘তিনি (শিপ্রা) সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলেছেন, তা হচ্ছে, তিনি ন্যায়বিচার পেতে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করবেন।’

কক্সবাজারের রামু থানায় পুলিশের দায়ের করা মাদক মামলায় রোববার জামিন পেয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ।

র‍্যাবের তদন্তকারী কর্মকর্তারা ইতিমধ্যে শিপ্রা ও স্ট্যামফোর্ডের আরেক শিক্ষার্থী শাহেদুল ইসলাম সিফাতের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলছেন। তারা এখনও মানসিকভাবে বিপর্যস্ত থাকায়, তদন্তকারীরা তাদের সঙ্গে আরও সময় নিয়ে কথা বলবেন বলে জানান র‍্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ।

সোমবার দুপুর সোয়া দুইটার দিকে কক্সবাজার আদালত পৃথক দুটি মামলায় জামিন মঞ্জুরের পর সিফাত কারাগার থেকে বের হয়ে আসেন।

স্টামফোর্ডের শিক্ষার্থী সিফাত, শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নূর ‘জাস্ট গো’ নামে একটি ভ্রমণের ভিডিওচিত্র ধারণ করতে কক্সবাজারে ছিলেন। নিহত মেজর (অব.) সিনহার ইউটিউব চ্যানেলের জন্য তারা এটি নির্মাণ করছিলেন।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়