ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪০, ১১ আগস্ট ২০২০

দেশে করোনায় আরেক পুলিশ সদস্যের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও এক পুলিশ সদস্য। তার নাম মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮)। এএসআই (নিরস্ত্র) পদমর্যাদার দলিল ঝিনাইদহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, করোনা আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন এএসআই দলিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার দিবাগত রাতে মারা যান তিনি।

এআইজি সোহেল রানা আরও বলেন, গ্রামের বাড়ি যশোরের নওদা গ্রামে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মোট ৬৬ জন পুলিশ কর্মকর্তার প্রাণহানি ঘটেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়