নিজস্ব প্রতিবেদক
সিলেটে নব্য জেএমবির ৫ সদস্য গ্রেপ্তার
ফাইল ছবি
সিলেট থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ বা নব্য জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তিনি বলেন, ‘সিলেটে আমাদের একটি টিম গেছে। গ্রেপ্তারকৃতদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদের পর তাদের সাংগঠনিক পরিচয়সহ অন্যান্য বিষয় নিশ্চিত করে বলা যাবে।’
ঈদুল আজহাকে ঘিরে জঙ্গিগোষ্ঠী আইএসের কথিত ‘বেঙ্গল উলায়াত’ ঘোষণার উদ্যোগে পুলিশ দেশে জঙ্গি হামলার আশঙ্কা করেছিল। তখন সম্ভাব্য হামলা প্রতিরোধে ১২ দফা নির্দেশনা বাস্তবায়নের সুপারিশ করেছিল পুলিশ।
এরপর পুলিশি সতর্কতার মধ্যেই ২৯ জুলাই রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় চার পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হন।
পরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই বিস্ফোরণের দায় স্বীকার করেছে বলে জানায় অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সাইট ইনটেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























