নিজস্ব প্রতিবেদক
দেশে মোট শনাক্তের ৬৪ শতাংশই ঢাকা বিভাগের
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও’র হিসেব মতে, বিভাগ হিসেবে আক্রান্তের সিংহ ভাগই ঢাকা বিভাগের। এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
সেখানে তিনি বলেন, বাংলাদেশে করোনা আক্রান্ত শনাক্ত ও মৃত্যু হারের সাপ্তাহিক আপডেটে (১০ আগস্ট পর্যন্ত) ডব্লিউএইচও বলা হয়েছে- দেশে ঢাকা বিভাগে শনাক্তের হার সর্বোচ্চ ৬৪.৭ শতাংশ।
এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ, ১৪.৪ শতাংশ; শনাক্ত হারে রাজশাহী বিভাগের অবস্থান তৃতীয়, ৫.৫ শতাংশ; খুলনা বিভাগ আছে চতুর্থস্থানে, ৫.১ শতাংশ; সিলেট বিভাগ আছে পঞ্চমস্থানে, ৩.২ শতাংশ, রংপুর বিভাগ আছে ষষ্ঠস্থানে, ২.৭ শতাংশ; ২.৫ শতাংশ ও ১.৯ শতাংশ নিয়ে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে আছে বরিশাল ও ময়মনসিংহ।
এদিকে ২৪ ঘণ্টায় দেশের ৮৬টি ল্যাবে ১৪ হাজার ৮২০ টি নমুনা পরীক্ষা করে করোনার সংক্রমণ পাওয়া গেছে ২ হাজার ৯৯৬ জনের শরীরে। সাথে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৩৩ জন। সুস্থ হয়েছেন নতুন ১ হাজার ৫৩৫ জন।
চব্বিশ ঘণ্টার তথ্যানুযায়ী, দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.২২ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ এবং সুস্থতার হার ৫৭.৬৭ শতাংশ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























