নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৩৪, ১২ আগস্ট ২০২০
সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন
সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
বুধবার এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে। অক্টোবর-নভেম্বরে খুললে নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষা এমসিকিউ ৫০ নম্বরের ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে। ডিসেম্বরে খুললে অটোপাশের পরিকল্পনা করা হয়েছে। এই প্রস্তাব প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে পাঠানো হবে।
এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জানান, ১ জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ চালু হবে। ঐদিনই বই উৎসব হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১৫ দিনের নোটিশে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা হবে। জেএসসি পরীক্ষার আয়োজনে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে পর্যালোচনা চলছে। আগামীকাল এ নিয়ে বৈঠক হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েকদফা ছুটি বাড়িয়ে তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টেলিভিশন এবং অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























