ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৫:০৯, ১২ আগস্ট ২০২০

করোনার টিকা পেতে চুক্তির তাগিদ দিলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মহামারী করোনাভাইরাসের টিকা পেতে ভ্যাকসিন উৎপাদনকারীদের সঙ্গে দ্রুত চুক্তির করার তাগিদ দিয়েছেন। 

তিনি জানান, এর জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ভ্যাকসিন উৎপাদনকারী অক্সফোর্ড, রাশিয়া বা অন্য কোন প্রতিষ্ঠান কিংবা দেশের সঙ্গে চুক্তি করা জরুরি। পৃথিবীর সব দেশই তা করছে। ভারতও করে ফেলেছে। হয়তো রাশিয়ার উদ্ভাবিত করোনার টিকাই সবার আগে বাজারে আসবে। ভারত অক্সফোর্ডের সঙ্গে চুক্তি করেছে। সরাসরি অক্সফোর্ডের সঙ্গে না পারলেও ভারতের সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে চুক্তি করা যেতে পারে।

আজ বুধবার ইকনোমিক অ্যাফেয়ার্স ও পার্চেজ কমিটির সভা শেষে ভার্চুয়াল ব্রিফিংএ অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়