নিজস্ব প্রতিবেদক
দুই-একদিনের মধ্যেই দেশে কমতে পারে সোনার দাম
ফাইল ছবি
দুই-একদিনের মধ্যেই দেশের বাজারে সোনার দাম কমানো হবে। দাম কমানোর লক্ষ্যে এরইমধ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সদস্যদের সঙ্গে আলোচনা করেছে। জানা গেছে, ভরিতে প্রায় পাঁচ হাজার টাকার মতো দাম কমতে পারে।
বাংলাদেশের বাজারে কী দামে সোনা বিক্রি হবে তা নির্ধারণ করে দেয় বাজুস। বিশ্ববাজারে দাম বাড়া-কমার ওপর নির্ভর করে এই দাম নির্ধারণ করা হয়। সাধারণত বিশ্ববাজারের সাতদিনের দামের গড় ভিত্তিতে কী পরিমাণ দাম বাড়বে নাকি কমবে সেই সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট থেকে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম চার হাজার ৪৩২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৭৭ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেটের সোনা ৭৪ হাজার ৬৬ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৫ হাজার ৩১৮ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৪ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়। এই দামেই এখন দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।
জানা গেছে, বৈশ্বিক এ মহামারির মধ্যে চারবার স্বর্ণের দাম বাড়ায় বাজুস। এর আগে ২৩ জুলাই স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাজুস। যা ২৪ জুলাই থেকে কার্যকর হয়। তার আগে গত ২৩ জুন এবং তারও আগে ২৮ মে স্বর্ণের দাম নির্ধারণ করেছিল স্বর্ণ ব্যবসায়ীদের এ সংগঠনটি। যদিও মরণঘাতী করোনার শুরুর দিকে (১৮ মার্চ) সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। পরদিন ১৯ মার্চ থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৬০ হাজার ৩৬১ টাকা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























