নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৯, ১২ আগস্ট ২০২০
আপডেট: ১৫:৩৩, ১২ আগস্ট ২০২০
আপডেট: ১৫:৩৩, ১২ আগস্ট ২০২০
দেশে করোনায় একদিনে ৪২ মৃত্যু, আক্রান্ত ২৯৯৫
ফাইল ছবি
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৫১৩ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮৬টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৭ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৫৩ হাজার ৮৯ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























