ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫০, ১২ আগস্ট ২০২০

ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট ১৬ আগস্ট শুরু

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ পাঁচ মাস পর আগামী ১৬ আগস্ট থেকে কুয়ালালামপুরে নিয়মিত ফ্লাইট শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আপাতত সপ্তাহে দুইদিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি কিছুটা কাটিয়ে ওঠায় বিভিন্ন দেশে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।  

বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন ঢাকা থেকে কুয়ালালামপুরে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বৃহস্পতি ও রোববার সকাল ৮টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এছাড়া কুয়ালালামপুর থেকে একই দিন স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস্ কাউন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়