নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৪, ১২ আগস্ট ২০২০
সাহেদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুদক
ফাইল ছবি
অবৈধ সম্পদ অর্জন ও প্রতারণার অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে এ আবেদন করেন।আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ অনুমতি দিয়েছেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বলেন, রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ ওরফে মো. সাহেদ করিমের বিরুদ্ধে তার ব্যক্তিগত সম্পদ, আয়কর ফাঁকি, ভুয়া পরিচয়ে ঋণ গ্রহণ ও করোনার পরীক্ষার ভুয়া রিপোর্ট সরবরাহসহ যে সব বিষয়ে অভিযোগ উঠেছে সে সম্পর্কে দুদকে একটি অনুসন্ধানী টিম পরিচালক ফানা ফিল্লাহর নেতেৃত্ব কাজ করছেন। যেহেতু সাহেদ করিম এখন অন্য মামলায় কারাগারে রয়েছেন তাই তারা সে সব বিষয়ে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলেন। আদালত তা মঞ্জুর করেছেন।
এর আগে গত ৬ জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। অভিযানের শেষে গত ৭ জুলাই হাসপাতালের উত্তরা ও মিরপুরের শাখা দুটি সিলগালা করে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন র্যাব।
বুধবার ভোরে রাত অবৈধ অস্ত্রসহ সাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে আটক করেন র্যাব। এরই মধ্যে গত ৩০ জুলাই অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























