নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন অধিদফতরের নতুন ডিজি কমোডর আবু জাফর
ফাইল ছবি
নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে কমোডর আবু জাফর মোহাম্মদ জালাল উদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার কমোডর আবু জাফর মোহাম্মদ জালাল উদ্দিনের চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করেন।
একই আদেশে নৌপরিবহন মন্ত্রণালয়ের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলামকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।
অপর এক আদেশে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. শফিকুল ইসলাম মোল্লাকে কুর্মিটোলার সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ এবং বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেনেন্ট শাহ মো. রাশেদ রাহাতকে কুর্মিটোলার সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ের অ্যাডজুটেন্ট করা হয়েছে।
এছাড়া পৃথক আদেশে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে বদলির আদেশাধীন মো. দাউদ হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির বস্তি উন্নয়ন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পৃথক আদেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা মো. আতিকুর রহমানকে তথ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অপর আদেশে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ডা. কিশলয় সাহাকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























