ঢাকা
জাতীয় শোক দিবসে বিনামূল্যে সেবা দেবে বিএসএমএমইউ
জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারো বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। হাসপাতাল শাখার বহির্বিভাগে বিনামূল্যে রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
এ দিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। দিবসটি উপলক্ষে হাসপাতালের সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওইদিন যেসব সেবা পাওয়া যাবে বিনামূল্যে সেগুলো হলো- ইউরিন আর/এম/ই, সিভিসি, পিবিএফ, ইউরিন ফর সি/এস, উইডাল টেস্ট, সিআরপি, আরবিএস, এস. ক্রিয়েটিনিন, এস. এএলটি, ব্লাড গ্রুপিং, এইচবিএসএজি, অ্যান্টি-এইচসিভিসি, এক্সরে চেস্ট এবং আল্ট্রাসনোগ্রাম অব হোল অ্যাবডোমেন।
বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি চূড়ান্তকরণ সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মসূচি বাস্তবায়নের জন্য বিশেষ করে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান ও উল্লিখিত পরীক্ষা-নিরীক্ষাসমূহ বিনামূল্যে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল বিভাগীয় চেয়ারম্যান ও পরিচালক (হাসপাতাল)-কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করবেন।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, ডা. মিল্টন হলে কনভালেচেন্স প্লাজমা কালেকশনের জন্য ডোনার সিলেকশন, ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণ এবং বাদ ফজর থেকে জোহর পর্যন্ত কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি। রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রার্থনা অনুষ্ঠানের ব্যবস্থা।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























