ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১১:৪০, ১৩ আগস্ট ২০২০

জেএসসি, এইচএসসি পরীক্ষার বিকল্প নিয়ে ভাবছে সরকার

অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বেগের কথা বিবেচনা করে শিগগিরই সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জেএসসি পরীক্ষা বাতিল এবং এইচএসসি পরীক্ষার কাল্পনিক তারিখ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য তুলে ধরতে বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারিকে বিবেচনায় নিয়ে জেএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছিল। বিশেষজ্ঞরা তাদের পর্যবেক্ষণসহ কিছু বিকল্প প্রস্তাব দিয়েছেন। মন্ত্রণালয় প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। ইতোমধ্যে কিছু গণমাধ্যমে উল্লেখিত বিষয়ে সারসংক্ষেপ প্রণয়ন করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করেছে। অন্যদিকে এইচএসসি পরীক্ষা ২০২০ অনুষ্ঠানের তারিখ নিয়েও বিভিন্ন গণমাধ্যমে কল্পিত তারিখ প্রকাশ করা হয়েছে।

অসমর্থিত কোনো মাধ্যমের তথ্যের ভিত্তিতে অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত না হতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়